ভারতের রাষ্ট্রপতি ভবনে বোমাতঙ্ক

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৮:৫৮
ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে বোমাতঙ্কে তোলপাড় হয়ে গেল দেশটির রাষ্ট্রপতি ভবনে। অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বোমা হামলার হুমকি দেয়ার পরে ব্যাপক তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি।
 
রবিবার দিল্লি পুলিশের সদর দফতরে কেউ বা কারা টেলিফোন করে জানায়, ভবনের এক নম্বর গেটের সামনে একটি ব্যাগ রয়েছে। তাতে বোমা রাখা রয়েছে। তা যে কোনও মুহূর্তে ফেটে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। ওই ফোন পাওয়ার পরেই পুলিশ ঘিরে ফেলে গোটা রাষ্ট্রপতি ভবন এলাকা। ছুটে যায় বম্ব স্কোয়াড, পুলিশ, কুকুর। চালানো হয় গোটা এলাকায় তন্নতন্ন তল্লাশি। কোনও বিস্ফোরণের জন্য তৈরি থাকতে রাষ্ট্রপতি ভবন চত্বরে মোতায়েন করা হয় পাঁচটি দমকল। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, কিছু পাওয়া যায়নি। আনন্দবাজার পত্রিকা।
 
ইত্তেফাক/এসএসএ