‘দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা করছে’

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৯:০১
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে বিএনপি ও জামায়াত জঙ্গিবাদের মদদ দিচ্ছে । তারা একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
 
রবিবার দুপুরে মাদারীপুরের রাজৈর লাইসিয়ামে ন্যাশন্যাল আই কেয়ারের উদ্যোগে আয়োজিত স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
নৌমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। ফলে মা ও শিশুর মৃত্যুর হার কমেছে এবং বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে।
 
ন্যাশন্যাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. গোলাম মস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডা. নাহিদ ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য রুকসানা জাহান সুইটি, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, পৌর মেয়র শামীম মুন্সী, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব মিয়া প্রমুখ।
 
 
 
ইত্তেফাক/ইউবি