আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চাইলেন উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা। উপজেলা মোড় থেকে শুক্রবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মোটর শোভাযাত্রা বের করা হয়। এ সময় নৌকার প্রার্থী মোঃ কুদরত আলীকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আসাব মাহমুদ। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বেকড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন, সহবতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আজিজুল হক বাবু প্রমুখ।
