মোরেলগঞ্জ উপজেলায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীরা বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ ইনস্টিটিউটের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে বাগেরহাট-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করা হয়েছে। এ সময় মানববন্ধনকারীরা আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধনে অত্র প্রতিষ্ঠানের একাধিক ট্রেডের প্রশিক্ষক ও শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কম্পিউটার অফিস অ্যাপলিকেশনের প্রশিক্ষণার্থী সায়মা আকতার, স্বর্ণা আকতার, সার্টিফিকেট ইন বিউটিফিকেশনের প্রশিক্ষণার্থী জান্নাতুল ফেরদৌস ও আধুনিক গার্মেন্টসের প্রশিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
