মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১১:১৫
মাগুরা পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার রামনগর দুর্গাপুর আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ছয়বার মোল্যার ছেলে কালাম মোল্যা (৪৫) ও চুয়াডাঙ্গা জেলার পাতিলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪০)।
 
রবিবার রাতে মাগুরা সদর উপজেলা ও শালিখা উপজেলায় এসব ঘটনা ঘটে।
 
প্রথম ঘটনা
রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলাধীন মাগুরা-ফরিদপুর সড়কের রামনগরে যশোরমুখী মাইক্রোবাসের ধাক্কায় পথচারী কালাম আহত হন। গুরুতর অবস্থায় তাকে সদর উপজেলায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
দ্বিতীয় ঘটনা
রবিবার বিকেল ছয়টার দিকে জেলার শালিখা উপজেলার শতখালীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার চালক আনোয়ার ঘটনাস্থলেই মারা যান।
 
উভয় থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ