আগামী মাসেই ডিজায়ার১০ প্রো ও ডিজায়ার১০ লাইফস্টাইল নামে দুটি স্মার্টফোন উন্মোচন করতে পারে এইচটিসি।
ডিজায়ার১০ লাইফস্টাইলের সাড়ে ৫ ইঞ্চির ডিসপ্লেটি হবে ৭২০–১২৮০ পিক্সেলের। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত হ্যান্ডসেটটিতে থাকবে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র্যাম। অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা হবে ৩২ জিবির। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটি এলইডি ফ্ল্যাশ-সংবলিত থাকবে ও সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের।
ডিজায়ার১০ লাইফস্টাইল দেখতে মোটেই ডিজায়ার ৮২৫, ৬৩০ ও ৫৩০-এর মতো হবে না বলে গুঞ্জন উঠেছে।
