ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচজনকে অজ্ঞান করে গরুভর্তি একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। ছিনতাইকৃত গরুর দাম ১০ লাখ টাকা।
সোমবার সকালে পুলিশ সড়কের পাশ থেকে অজ্ঞান পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
গরু ব্যাপারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শাওচন গ্রামের জয়নাল আবেদীন জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২টি গরু ট্রাকে করে কুমিল্লা নেয়া হচ্ছিল। চড়–ইবিল এলাকায় পৌঁছালে পিকাপে করে ১০/১২ জনের একদল ডাকাত এসে ট্রাকটি থামায়। তারা ট্রাকের চালক, হেলপার, গরু ব্যাপারী ও রাখালকে বেদম মারপিট করে। এরপর জোর করে অচেতন করার ওষুধ খাইয়ে ডাকাতদল ওই পাঁচজনের হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুভর্তি ট্রাকটি নিয়ে চম্পট দেয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
