ভার্ড কামাল চক্ষু হাসপাতালে ইয়াগ লেজার মেশিন হস্তান্তর

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৪১

কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে ২২ লাখ টাকা ব্যয়ে চৌদ্দগ্রামের ভার্ড কামাল চক্ষু হাসপাতালে একটি ইয়াগ লেজার মেশিন হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী।

কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগের আইনজীবী ড. মো. আবদুল মান্নান ভুঁইয়া, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক কামরুল হাসান চৌধুরী, স্থানীয় মেম্বার ডা. সরোওয়ার্দী প্রমুখ।