সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের তিনকর্মী রয়েছেন।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানায় ১৬ জন, কলারোয়ায় পাঁচজন, তালায় তিনজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
