অলিম্পিকে পদক জয়, উচ্ছাসে ভাসছে পুরো দেশ। আনন্দের উপলক্ষ্য দ্বিগুণ করলেন পদকজয়ী সাতারু। তার ‘পাগলামি’ কাণ্ডে হতবাক বিশ্ব। অলিম্পিকে একইবৃত্তে মিলল দুই হৃদয়। সাঁতারে পদক জেতার পর পুরো বিশ্বের সামনেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন চীনা সাতারু জি-কিন।
এদিন মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং-এ রুপা জেতেন আরেক চীনা সাতারু হে জি। তবে তার জন্য আরো বড় চমক অপেক্ষা করছিল।
মেডেল নিয়ে তিনি সবে পোডিয়াম থেকে নিচে নেমেছেন, তখনই খুব গম্ভীর মুখে তাঁরই সতীর্থ কিন কুই হাজির হন তার সামনে। হাঁটু মুড়ে বসে পড়েন।
তখনও কেউ বুঝতে পারেনি কী ঘটতে চলছে। উপস্থিত সবার দৃষ্টি তখন একদিকে। সব ক্যামেরাও তাক করা। তখন পকেট থেকে একটি লাল রঙের ছোট বাক্স বের করেন কিন। বাক্সটা খুলে জি-এর দিকে বাড়িয়ে সলজ্জে বিয়ের প্রস্তাব দেন। অপেক্ষা ছিল উত্তরের। কিন-এর এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রথমে হতভম্ব হয়ে যান জি। তবে এক মুহূর্তও দেরি করেননি তিনি।

সম্মতি দেন কিন-এর প্রস্তাবে। সঙ্গে সঙ্গে কিন-ও জি-এর আঙুলে এনগেজমেন্ট রিং-টা পরিয়ে দেন। গোটা পোডিয়াম তখন হাততালিতে ফেটে পড়ে।
জি বলেন, ‘আমরা ছয় বছর ধরে প্রেম করে আসছি, আজকের এ ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।’
পুরো ক্রীড়া সংবাদমাধ্যমে এখন পদকজয়ের খবরের পাশাপাশি ছড়িয়ে পড়েছে জি-কিনের এই বিয়ের প্রস্তাবের খবর।
দৈনিক ইত্তেফাক/এমএইচ
