হত্যার ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৮:০৫
নেত্রকোণার দুর্গাপুরে ১৮ বছর আগের একটি হত্যায় যাবজ্জীবন দণ্ডিত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতার মো. শামছুল আলম ওরফে শামছুদ্দিন (৭০) দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের রগজোর গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
দুর্গাপুর থানার ওসি খান মো. হুমায়ুন কবীর  জানান, ১৯৯৮ সালে একই ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের কৃষক প্রয়াত মন্নাছ মিয়ার মেয়ে রেজিয়া খাতুন (২০) খুন হন। ওই ঘটনায় দুর্গাপুর থানার তৎকালীন এসআই আতাউর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালত ২০১৪ সালে শামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রেজিয়া হত্যার পরপরই পালিয়ে যান শামছুদ্দিন। গোপন সংবাদ পেয়ে সোমবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে শামছুদ্দিনকে গ্রেফতার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি