কুমিল্লার চান্দিনায় বাসচাপায় সফিউল্লাহ (২২) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছে।
সোমবার দুপুরে চান্দিনা উপজেলার সানানগর ঊষা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সফিউল্লাহ দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানানগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ঊষা জুট মিলের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, মিল সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসচাপায় গুরুতর অসুস্থ হন সফিউল্লাহ। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/ইউবি
