চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক শিশু মৃত্যু হয়েছে।
নিহত শিশু নাচোল সদর ইউনিয়নের জোনাকী পাড়া গ্রামের মিঠুর মেয়ে মীম (৮)।
এলাকাবাসী জানান, সোমবার দুপুর ১২টার দিকে মীম জোনাকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় নাচোল-চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
