গাজীপুরে পিস্তল-গুলিসহ আটক ১

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১০:১৮
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। 
 
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
 
ইত্তেফাক/এমআই