সিলেট নগরীর জিন্দাবাজারে মামুন আহমদ (২২) নামে এক ব্যবসায়ী ছুরিকাহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি নিজ দোকানে ছুরিকাঘাতের শিকার হন। মামুনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী।
মামুন আহমদের চাচা বাচ্চু মিয়া জানান, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় মামুনের। এর কিছুক্ষণ পর একদল যুবক এসে মামুনের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ইত্তেফাক/ইউবি
