রূপগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১১:৪৩
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হৃদয় দাস (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ইছাপুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
বুধবার ভোরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
 
ওই যুবক নরসিংদী সদর উপজেলার কারারচর এলাকার নন্দলাল দাসের ছেলে বলে জানা গেছে।
 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইছাপুড়া এলাকায় স্ত্রীর দুলাভাইয়ের (ভায়রা) বাড়িতে বেড়াতে এসে হৃদয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
হৃদয়ের ভায়রা রুহি দাস বলেন, হৃদয় বিষ পান করে আত্মহত্যা করেছেন। অপর দিকে, হৃদয়ের বাবা নন্দলাল দাসের অভিযোগ, তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে