মালয়েশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ‘ছিনতাই’

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২১:০৩
 
মালয়েশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার মেরিটাইম কর্মকর্তারা। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ঐ ট্যাঙ্কারটিতে ৯ লাখ লিটার ডিজেল রয়েছে। এর মূল্য প্রায় চার লাখ মার্কিন ডলার। 
 
ট্যাঙ্কারটিকে ইন্দোনেশিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারা ছিনতাই করেছে সে বিষয়ে জানা যায়নি।
 
‘এমটি ভিয়ের পেলেপাস’ নামের ঐ ট্যাঙ্কারটি সোমবার মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে যাত্রার পর ছিনতাইয়ের শিকার হয়। 
 
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এএমইএ)-এর পরিচালক টুইটার বার্তায় জানিয়েছে, ট্যাঙ্কারটি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে থাকতে পারে।
 
 
ইত্তেফাক/এএসএস