রামগতিতে বিদ্যুতস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:৩৯
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মো. নিরব উপজেলার পোড়াগাছা এলাকার মো. আলী হোসেনের ছেলে। নিরব আ স ম আবদুর রব সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে নিরব কলেজ থেকে বাড়ি ফেরার জন্য আলেকজান্ডার-সোনাপুর সড়কের পাটারীপাড়া নতুন বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসের ছাদে উঠে। এ সময় তিনিসহ তিনজন ছাদে অজ্ঞতাবশত দাঁড়িয়ে গেল সড়কের উপর দিয়ে যাওয়া প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়।
 
এ ঘটনায় আহত একই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরিফ এবং মাছ ব্যবসায়ী আবদুল মতিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ