ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫০

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২৩:০৪

উত্তর ঘানাতে স্থানীয় সময় শুক্রবার দুই বাণিজ্যিক বাসের মধ্যে সংঘর্ষে আগুন লেগে পুড়ে কমপক্ষে ৫০ জন মারা গেছেন।-খবর সিএনএন

ঘানা পুলিশ সার্ভিসের মুখপাত্র ডেভিড একলু বলেছেন, ঘানার চতুর্থ বড় শহর কিনটিমপু থেকে টামাল যাওয়া পথে দুই দুরপাল্লার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়।

তিনি বলেন, দুই বাসে ১০০জনের মত যাত্রী ছিল-যাদের মধ্যে অনেকে পুড়ে মারা গেছেন। তবে ৫০ জন মানুষ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইত্তেফাক/আরকেজি