পীরগঞ্জে কোচ চাপায় ভটভটি চালক নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৬:২১

রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানায় বিশমাইল নামক স্থানে কোচ চাপায় এক ভটভটি চালক নিহত হয়েছে। নিহতের নাম ইশা রহমান(২৫)। সে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের রাজা মিয়ার পুত্র।

 
পুলিশ জানায়, গতকাল বুধবার ঢাকা থেকে ফেরার পথে সকাল ১১ টায় শঠিবাড়ী এক্সপ্রেস নং- ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৮৮ বর্ণিত স্থানে সহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির চালক ইশা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
 
ইত্তেফাক/ এএন