বেসিসের কার্যক্রম শক্তিশালী করতে ২৪টি স্থায়ী কমিটি গঠন

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৩৮
বিশেষায়িত খাতে আলাদা স্থায়ী কমিটির মাধ্যমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে ২৪টি স্থায়ী কমিটি গঠন করেছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস।  সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তিনির্ভর সেবায় স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি শক্তিশালীকরণে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। 
 
 
সদস্যদের আগ্রহের ভিত্তিতে ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় এই কমিটিসমূহ গঠন করা হয়। একইসাথে প্রতিটি কমিটিতে বেসিসের দুজন পরিচালককে দায়িত্ব প্রদান দেয়া হয়েছে। এসব কমিটির সুপারিশসমূহ বেসিস কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা বাস্তবায়ন করার জন্য কাজ করবে।
 
কমিটির প্রধানরা হচ্ছেন, সৈয়দা কামরুন নাহার (ডিজিটাল কমার্স), আবুল কাশেমকে (ডিজিটাল মার্কেটিং), সৈয়দ মামনুন কাদের (স্থানীয় বাজার পলিসি), নাহিদ আহমেদ (বাজার তৈরি), সানি মো. আশরাফ খান (মোবাইল অ্যাপস ও গেমস), ফোরকান বিন কাশেম (ডিজিটাল গভর্নেন্স), টি.আই.এম নুরুল কবির (আউটসোর্সিং), একে সাব্বির মাহবুব (কল সেন্টার ও বিপিও), মইনুল হক সিদ্দিকী (অবকাঠামো), আবু দাউদ খান (মানবসম্পদ উন্নয়ন), ইমতিয়াজ এলাহী (গ্রাফিক ও অ্যানিমেশন),প্রবীর সরকার  (ডিজিটাল সিকিউরিটি), রাশেদ কামাল (গবেষণা ও উন্নয়ন), ফাহিম তানভীর আহমেদ (ডিজিটাল এডুকেশন), শোয়েব আমমেদ মাসুদ (মেম্বার সার্ভিসেস), মাহবুব জামান (আইওটি অ্যান্ড এমবেডেড টেকনোলজি), আরিফুল হাসান অপু (ওয়েব অ্যান্ড ক্লাউড অ্যাপ্লিকেশন), শাহ ইমরাউশ কায়ীশ (অ্যাক্সেস টু ফিন্যান্স অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট), জুবেরী হিমিকা (স্টার্টআপ), এটিএম মাহবুবুল আলম (ভ্যালু অ্যাডেড সার্ভিস), তামজিদ সিদ্দিকী স্পন্দন (পিআর অ্যান্ড পাবলিকেশন), আহমেদ হাসান (আইপিআর),নাজনিন কামাল (উইমেন ইন আইটি) ও দেলোয়ার হোসেন ফারুক (মেম্বার ওয়েলফেয়ার)।
 
বিভিন্ন স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ হলেন- বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ফারহানা এ রহমান, পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, সৈয়দ আলমাস কবীর, সোনিয়া বশির কবির ও রিয়াদ এস এ হোসেন। নবগঠিত স্থায়ী কমিটিগুলো বেসিসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদকালে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে বেসিসের কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।
 
ইত্তেফাক/এসএসএ