‘বঙ্গবন্ধু না জন্মালে আমরা পাকিস্তানের দাসত্বে থাকতাম’

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৮:৩৭
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা পাকিস্তানের দাসত্বে আবদ্ধ থাকতাম।পাকিস্তান সৃষ্টির পর থেকে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন- এ পাকিস্তান বাঙালিদের জন্য নয়। এ জন্য তিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ধাপে ধাপে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং সেই লক্ষ্যে পৌঁচ্ছে যান।
 
বুধবার বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত স্মরণ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
স্মরণ সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।