দীর্ঘকাল ধরে জাপান এবং বাংলার সংস্কৃতির মধ্যেমধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। ফলে বর্তমান জাপানের চিত্রকলায়ও এর ছাপ পাওয়া যায়।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারে ‘জাপান ও বাংলার সাংস্কৃতিক সম্পর্ক’ বিষয়ে একক বক্তৃতায় এসব কথা বলেন চিত্রশিল্পী কাজী গিয়াসউদ্দিন। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আলী রেজা, জাপান স্টাডি সেন্টারের প্রভাষক ড. দিলরুবা শারমিন এবং লোপামুদ্রা মালেক।
অনুষ্ঠানে জাপান স্টাডি সেন্টারে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
