পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২২ ঘণ্টা বন্ধ পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে বুধবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে প্রায় ২২ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার আবহাওয়া অনুকূলে আসায় ভোর সাড়ে ছয়টা থেকে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
ইত্তেফাক/কেকে
