ইংল্যান্ডে কাঁধের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরে আসছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁহাতি এই পেসার।
তার চিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেস জানিয়েছে অস্ত্রোপচার পরবর্তি কোনো জটিলতা নেই তার কাঁধে। তাই দেশে আসায় কোনো বাধা নেই কাটার মাস্টারের।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে আগামী শুক্রবারই ওয়ালেসের সঙ্গে দেখা করতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফোর্টিয়াস হাসপাতালে যান মুস্তাফিজ। পরীক্ষা নিরীক্ষা করে তাঁর অবস্থার উন্নতিতে সন্তুষ্টি জানিয়েছেন এই শল্যবিদ।
দেবাশীষ চৌধুরী বলেছেন, মুস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং আগামী শুক্রবারেই লন্ডন থেকে রওনা দেবেন তাঁরা। মুস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।
মুস্তাফিজ আগামী ৫ মাসের মধ্যেই মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে যাবেন বলে আশা করছেন বিসিবির চিকিৎসক।
ইত্তেফাক/এমএইচ
