ক্যারিয়ার সেরা লাফে টিয়ানার স্বর্ণ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:০৪
ক্যারিয়ারের সেরা লাফ দিয়ে রিও অলিম্পিকে মেয়েদের লং জাম্পের সোনা জিতে নিয়েছেন মার্কিন অ্যাথলেট টিয়ানা বারটোলেটা।
 
বুধবার গেমসের দ্বাদশ দিনে টিয়ানা এক লাফে পার করেন ৭.১৭ মিটার। টিয়ানার স্বদেশি গতবারের সোনাজয়ী ব্রিটনি রিস ফাইনালের শেষ লাফে ৭.১৫ মিটার দূরত্ব অতিক্রম করে রুপা জিতেছেন।
সার্বিয়ার ইভানা স্পানোভিচ জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ জিততে লাফান ৭.০৮ মিটার।