২০০ মিটারেও এলেইনের স্বর্ণ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১১:২৫
১০০ মিটারের পর অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টেও সোনা জিতেছেন জ্যামাইকার এলেইন থম্পসন। বৃহস্পতিবার সকালে থম্পসন ২১.৭৮ সেকেন্ড সময় নিয়ে নেদারল্যান্ডসের বিশ্ব চ্যাম্পিয়ন ডাফনে স্কিপার্সকে পেছনে ফেলেন।
 
২৪ বছর বয়সী টম্পসনের গতির সঙ্গে শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেননি বেইজিংয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাকেই পেছনে ফেলা স্কিপার্স। ১০০ মিটারে রুপা পাওয়া যুক্তরাষ্ট্রের টরি বোউই পেয়েছেন ব্রোঞ্জ।