চট্টগ্রামে পাসের হার ৬৪.৬০

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:১৫
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। ২০১৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ।
 
এবার জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৫৩ জন শিক্ষার্থী। আগের বার এ সংখ্যা ছিল দুই হাজার ১২৯।
 
এ বছর এ বোর্ডে ২২৫টি কলেজ থেকে ৮৭ হাজার ৫৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ হাজার ৭১৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ জন। ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফলাফল করেছে। এ বোর্ডে ৬৫ দশমিক ৫২ শতাংশ ছাত্রী পাশ করেছে। ছেলেদের ক্ষেত্রে এ হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
 
ইত্তেফাক/এএসএমইউ