বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো শিশুসহ সাত বাংলাদেশি

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:৩৫
অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার দেড় বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে  দেশে ফিরেছেন এক শিশুসহ সাত বাংলাদেশি।
 
বৃহস্পতিবার সকালে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এদের মধ্যে পাঁচজন নারী, একজন পুরুষ ও এক শিশু রয়েছে। এদের বাড়ি যশোর, গোপালগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
 
দেড় বছর আগে দালালের মাধ্যমে ভারতে গিয়ে কোলকাতা পুলিশের হাতে এরা ধরা পড়ে। এ সময় সেখানকার পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। এরপর কোলকাতার লিলুয়া নামের একটি শেল্টার হোমে তাদের রাখা হয়।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এদের যশোর মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ