বক্তৃতা-বিবৃতির মাধ্যমে নয়, সততার সঙ্গে কাজের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নিজ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, আমরা কর্মচারী হই, মন্ত্রী হই, প্রকৌশলী হই, সচিব হই, যেখানেই আমরা থাকি, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা যদি আমরা দেখাতে চাই, তাহলে যার যার কাজ সততার সঙ্গে যেন করি।
তিনি বলেন, সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রকৃত উপায়। আর যারা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে অপকর্ম করি, তারা বঙ্গবন্ধুর আত্মাকে কষ্ট দিচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, অবমূল্যায়নের ছোরা দিয়ে, ষড়যন্ত্রের ছোরা দিয়ে ৪১ বছর ধরে কতো প্রচেষ্টা হয়েছে, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। কিন্তু তাদের হিসাবে অনেক ভুল ছিল।
ইত্তেফাক/এএম।
