যশোরের চৌগাছায় মাদ্রাসাছাত্র মারুফ হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
খুনিদের গ্রেফতার দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে চৌগাছায় এলাকাবাসী ও মারুফের সহপাঠীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা খুনিদের গ্রেফতার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মারুফের মা আবেরুন্নেছা, একই এলাকার আজাদুর রহমান খাঁন আজাদ, নিহতের চাচি হাসমুন্নাহার, হাফিজা খাতুন, মারুফের মাদ্রাসার সুপার আম্মাদুল ইসলাম, শিক্ষক রওশন জামিল, আব্দুর রহমান, আব্দুল লতিফ, মহিদুল ইসলাম, হাশিম আলী, গ্রামবাসী রবিউল ইসলাম, আব্দুর রউফ, হাবিবুর রহমান, তাইজেল ইসলাম, আলতাফ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
