হবিগঞ্জে স্টার জলসা চ্যানেলে সিরিয়াল দেখা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার ধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, বুধবার রাতে ধল বাজারে শাকির রেস্টুরেন্টে স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে ধল গ্রামের সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের আকবর মিয়ার ছেলে শেফালির বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তাদের পরিবারের লোকজন সেখানে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় রেস্তোরাঁ মালিক কামরুলসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করে দেন।
এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে তারা।
খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি
