থাইল্যান্ডে বোমা হামলায় জড়িত সন্দেহে আটক ১৫

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:৪৬
থাইল্যান্ডে গত সপ্তাহে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে সামরিক ব্যারাকে ১৫ জনকে আটক রাখা হয়েছে।
 
কর্ণেল বুরিন টোংপ্রাপাই সাংবাদিকদের বলেন, ‘কর্তৃপক্ষ ব্যাংককের বিশেষ ১১তম আর্মি সার্কেল ব্যারাকে ১৭ সন্দেহভাজনকে আটক করে। এদের মধ্যে দু’জনকে পরে ছেড়ে দেয়া হয়েছে।’
 
বুরিন জান্তার আইন বিষয়ক শীর্ষ উপদেষ্টা। তিনি আরো জানান, কর্তৃপক্ষ ছেড়ে দেয়া সন্দেহভাজনদেরকে আরো একবার আটক করতে যাচ্ছে। এ এফপি
 
ইত্তেফাক/এএন