সেকান্দর হায়াত খান
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সেকান্দর হায়াত খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এই উপলক্ষে দুপুর ২টায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিকাল ৩টায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা, মোহরাস্থ মরহুমের বাসভবন প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।
