অহংকারী নেইমার!

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:৩৫
অলিম্পিক গেমস হোক কিংবা বিশ্বকাপ ফুটবল হোক। খেলা শেষে ক্রীড়াবিদদেরকে মিক্সড জোনে আসতে হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলা এটা আন্তর্জাতিক খেলার সাধারণ নিয়ম-কানুন। অলিম্পিক গেমসে উসাইন বোল্ট, গ্যাটলিনরা এসেছেন হেসে খেলে। 
 
কিন্তু নিজেদের দেশের ছেলে নেইমার হাঁটলেন উল্টো পথে। হন্ডুরাসের বিপক্ষে সেমিফাইনাল জেতা ব্রাজিলিয়ান অধিনায়কের আশায় শ’খানেক সংবাদ কর্মী অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। দেখা নেই নেইমারের। অবশেষে আসলেন ঠিকই। তবে এসেই দুর থেকে হাত নেড়ে চলে গেলেন। হন্ডুরাসের বিপক্ষে দুই গোল করেছেন, গোল করিয়েছেন। প্লেমেকার নেইমারের খেলায় ব্রাজিল দারুণ খুশি। শুধু ওই শ’খানেক সাংবাদিক ছাড়া। মিক্সড জোন ছেড়ে যাওয়ার সময় অনেকে ছোট আওয়াজে বলছিলেন অহংকারী নেইমার।
 
ইত্তেফাক/এসএসএ