আড়াইহাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২০:৫৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল ম্যাচে সংঘর্ষে খেলোয়ারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।  
 
বৃহস্পতিবার উপজেলার পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল প্রতিযোগিতায় আড়াইহাজার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বনাম বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলায় ফাউল করা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুলতা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, খেলার মধ্য বিরতির পর পুনরায় খেলা শুরু হলে একটি ফাউলকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে খেলোয়ারসহ অন্তত ১৫ ছাত্র আহত হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি