সিরিয়ায় বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে বেঁচে যাওয়া এক শিশুকে উদ্ধারের পর তোলা ভিডিও এবং ছবি গোটা বিশ্বকে হতবাক করেছে। ছবিটি নতুন করে মনে করিয়ে দিয়েছে সেই আয়লানকেও। এতে দেখা গেছে, রক্ত ও ধূলো মাখা একটি শিশু অ্যাম্বুলেন্সের সিটে বসে আছে, নিজের মুখে হাত বুলিয়ে হাতে রক্ত দেখছে।
শিশুটিকে উদ্ধারের পর সিরিয়ার বিদ্রোহীরা ভিডিওসহ ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে। এরপরই আলোড়ন সৃষ্টি হয়। ছবিটি অনেককেই মর্মাহত করেছে, সঞ্চার করেছে ক্ষোভ।
বিবিসি জানায়, শিশুটির বাবা-মা এবং তিন সন্তান হামলা থেকে বেঁচে গেছে বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে নদীর ধারে আয়লানের মৃতদেহ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল পৃথিবী। হাজারো সিরিয় শরণার্থীর জায়গা হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশে।
ইত্তেফাক/এএম।
