গত ছয় মাসে টুইটারের নীতিমালা অমান্য করে চরমপন্থা ও সন্ত্রাসবাদ ছড়ানোয় ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা। এ নিয়ে গত এক বছরে ৩ লাখ ৩৬ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি।
বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সান ফ্রান্সিস্কোভিত্তিক কোম্পানিটি ১ লাখ ২৫ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা দেয়।
গত বছরের শেষ দিকে চরমপন্থী ও সন্ত্রাসীদের টুইটার ব্যবহারের প্রবণতা বেড়ে গেলে সমালোচনার মুখে পরে জ্যাক ডরসির নেতৃত্বে চলা প্রতিষ্ঠানটি। এর পর পরই তারা চরমপন্থা ও সন্ত্রাসবাদীদের রুখতে নতুন ফিচার যোগ করে সাইটটিতে। ওই ফিচারের সাহায্যে সন্ত্রাসী ও চরমপন্থীদের অ্যাকাউন্ট ও তাদের গ্রুপ খুঁজে বের করে তা বন্ধ করা হয়েছে।
ইত্তেফাক/এএম
