উপজেলার আতলাশপুর এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩০) গত ১০ দিন যাবত্ নিখোঁজ রয়েছেন। মা মাছুমা বেগম জানান, তার ছেলে দ্বীন ইসলাম স্থানীয় একটি লবণ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। গত ১৩ মার্চ কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। কর্মস্থলে খোঁজ নিয়ে জানা যায় সেখানেও সে যায়নি। বন্ধু ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন মাছুমা বেগম।
