মধুখালীতে ফেনসিডিলসহ যুবক আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৫:৪৯
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের পঞ্চিম আড়পাড়া এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মো. শাওন (২৮)। পিতা. ওসমান গণি। বাড়ী জয়দেবপুর জেলার আদাবিইবুড়ো এলাকায়। এ বাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
মধুখালী থানার এস আই আ. রব জানান, উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চিম আড়পাড়া এলাকায় সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি থেকে নেমে আটককৃত যুবকের ঘুরাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।