মনপুরায় অপহৃত পাঁচ জেলে উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৭:০৮
ভোলার মনপুরা উপজেলার মেঘনায় অপহৃত পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। অপহরণ করেছে হাতিয়ার জলদস্যু বাহিনী।
 
কোস্ট গার্ড জানায়, শুক্রবার দু্পুর দুইটার দিকে ওই জেলেদের উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আলাউদ্দিনসহ তিন জলদস্যু পাঁচ জেলেকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই জেলেরা মেঘনায় মাছ ধরা ট্রলারকে ইশারা দিলে তারা চরে এসে মাঝিদের উদ্ধার করে।
 
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরা অবস্থায় ওই পাঁচ জেলে অপহৃত হন। আটক জেলেদের ছাড়িয়ে আনতে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যু বাহিনীর প্রধান।
 
ইত্তেফাক/এএসএমইউ