অস্ত্রোপচারের পর হাসপাতাল ত্যাগ করলে ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
বুধবার ৬৯ বছর বয়সী নেত্রী হাসপাতালে ভর্তি হন। এর আগে জ্বর, পানিশূণ্যতা ও কাঁধে চোট পাওয়ার কারণে ১১ দিন ধরে চিকিৎসা নেয়ার পর তিনি ১৪ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পান।
এ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. এস পি বায়োত্রো বলেন, সোনিয়া গান্ধী একটি ছোট অপারেশনের জন্য ১৭ আগস্ট স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠায় তাকে আজ(শুক্রবার) হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
