বোল্টের ফ্যাক্টফাইল

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৩:২৩
 
৪*১০০ মিটার রিলেতে স্বর্ণ জয়ের মাধ্যমে জ্যামাইকান সুপারস্টার উসাইন বোল্ট অলিম্পিকের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন। পরপর তিনটি অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক এর আগে কখনই কোন এ্যাথলেট অর্জন করতে পারেননি। জেনে নিন উসাইন বোল্টের ফ্যাক্টফাইল।
 
নাম: উসাইন সেন্ট.লিও বোল্ট
জাতীয়তা : জ্যামাইকান
জন্ম : ২১ আগস্ট, ১৯৮৬ (২৯ বছর)
উচ্চতা : ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
ওজন : ৯৪ কেজি (২০৭ পাউন্ড)
 
বিশ্ব রেকর্ড : 
১০০ মিটার : ৯.৫৮ সেকেন্ড (বার্লিন, ১৬ আগস্ট ২০০৯)। 
২০০ মিটার : ১৯.১৯ সেকেন্ড (বার্লিন, ২০ আগস্ট ২০০৯)। 
৪*১০০ মিটার রিলে : লন্ডন, ১১ আগস্ট ২০১২, ইয়োহান ব্লেক, মাইকেল ফ্রাটার, নেস্তা কারটারকে সাথে নিয়ে।
 
ক্যারিয়ার হাইলাইটস :
২০০৮ : অলিম্পিক গেমস- ১০০ মিটার, ২০০ মিটার, ৪ী১০০ মিটার রিলে স্বর্ণপদক।
২০০৯ : বিশ্ব চ্যাম্পিয়নশিপ- ১০০ মিটার, ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে স্বর্ণপদক।
২০১১ : বিশ্ব চ্যাম্পিয়নশিপ- ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে স্বর্ণপদক।
২০১২ : অলিম্পিক গেমস- ১০০ মিটার, ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে স্বর্ণপদক।
২০১৩ : বিশ্ব চ্যাম্পিয়নশিপ- ১০০ মিটার, ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে স্বর্ণপদক।
২০১৫ : বিশ্ব চ্যাম্পিয়নশিপ- ১০০ মিটার, ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে স্বর্ণপদক।
২০১৬ : অলিম্পিক গেমস- ১০০ মিটার, ২০০ মিটার, ৪*১০০ মিটার রিলে স্বর্ণপদক।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস