মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলাকারী মো. বাবুল হোসেন (৬৫) নামে এক সন্ত্রাসীকে শনিবার আটক করেছে পুলিশ।
জানা যায়, সচিবালয়ে কর্মরত সাংবাদিক সিএনআইয়ে প্রধান সম্পাদক ও সাটুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল হোসেন তোফাসানি জাতীয় প্রেসক্লাবের আহ্বানে জঙ্গিবাদের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভার প্রস্তুতি নিচ্ছিলেন।
সাটুরিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী চৌধুরীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে বাবুল হোসেন নামে এক সন্ত্রাসী তোফায়েল হোসেনের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক এসআই মো. রেদওয়ান সাংবাদিককে উদ্ধার করে মো. বাবুল হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।
এ ব্যাপারে সাংবাদিকের ছেলে মো. সাব্বির হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ডিউটি অফিসার উপ-পরিদশক এসআই মো. আইযুব আলী জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
