ত্রিশালে বাস চাপায় পথচারী নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৫:১৯
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত নূরুল ইসলাম (৫৫) উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠালীবন্দ গ্রামের বাসিন্দা। তিনি একজন পল্লি চিকিৎসক ছিলেন।
 
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক পার হচ্ছিলেন পল্লি চিকিৎসক নূরল ইসলাম। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ