বাঘার শীর্ষ সন্ত্রাসী তছিকুল গ্রেফতার

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:১৮

রাজশাহীর বাঘা সীমান্তের ত্রাস, বহুল আলোচিত ১৯৯৮ সালে বিবস্ত্র মামলার আসামী এবং  বাঘা থানার শীর্ষ সন্ত্রাসী তছিকুলকে আবার গ্রেফতার করলো পুলিশ। তবে এবার সে গ্রেফতার হয়েছে ঢাকা শেরেবাংলা নগর থানা এলাকায় ছিনতায় হওয়া একটি প্রাইভেটকার ছিনতাই মামলায়।

 
আজ (২১-০৮-১৬) সকাল ৮ টায়  ওই থানা পুলিশ রাজশাহী ডিবি পুলিশের সহায়তায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
 
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তছিকুল ইসলাম রাজনৈতিক কর্মকাণ্ডের  আড়ালে দীর্ঘ সময় ধরে টেন্ডারবাজি, মানুষকে অহেতুক মারপিট, দাঙ্গা-হাঙ্গামা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কারনে দল থেকে বিগত সময়ে তাকে দুই দফা বহিষ্কার করা হয়। তার নামে থানায় বিভিন্ন সময়ে ১৯ টি মামলা এবং ২১ টি সাধারণ ডায়েরি(জি.ডি) রয়েছে। এ ছাড়া ১৯৯৮ সালের বহুল আলোচিত নারী বিবস্ত্র মামলার  ১ নং আসামী ছিল তছিকুল।
 
বাঘা থানা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম জানান, তছিকুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপকর্মের অভিযোগ থাকায় বর্তমানে তাকে দলের কোন পদে রাখা হয়নি। তার অপরাধের দায় সেই নিজেই বহন করবে বলে তিনি জানান বাবুল।
 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, তছিকুলের বিরুদ্ধে বিগত সময়ে থানায় অসংখ্য মামলা এবং জিডি থাকার ঘটনা সঠিক। এবার যে মামলায় সে গ্রেফতার হলো সেটি ঢাকায় দায়ের করা একটি গাড়ি ছিনতায় মামলা। এ মামলায় উপজেলার তেঁথুলিয়া এলাকার জনৈক মনসুর রহমানের ছেলে কলেজ ছাত্র তুষারকেও ডিবি পুলিশ গ্রেফতার করেছে বলে  তিনি জানান।