বঙ্গবন্ধুর সমাধি টুঙ্গিপাড়ায় পুষ্পস্তবক অর্পণ করলেন ভূমিমন্ত্রী

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:১২
 
শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নেতৃত্বে পাবনা জেলার নেতাকর্মীরা এবং নবনির্বাচিত পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
 
পাবনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত জেলা কমিটি, পাবনা জেলার সকল পৌরসভার মেয়র, পাবনা জেলার নয়টি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলার হাজারো নেতাকর্মীরা এতে অংশ নেন। সকাল ৭.৩০ মিনিট ঈশ্বরদী থেকে শতাধিক গাড়িতে করে রওয়ানা দিয়ে দুপুর ১টায় মন্ত্রী গোপালগঞ্জে আসেন।
 
পাবনা সদর আসনের এম পি গোলাম ফারুক প্রিন্স, এম পি খন্দকার আজিজুল হক আরজ এম পি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান এম. সাইদুল হক চুন্নু, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউর রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহেজবীন শিরিন পিয়া, ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ পাবনা জেলার নয়টি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী, টুঙ্গীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ ও গোপালগঞ্জ জেলার নেতাকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন। পাবনা জেলার সাংবাদিক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এসময় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।