রাজধানীর নিউমার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট গিয়ে রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর মাহফুজ জানান, শুক্রবার রাত ১০টা ৫০মিনিটে বিশ্বাস বিল্ডার্স-এর ২২ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানালে তাত্ক্ষণিকভাবে তাদের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর আরো দুইটা ইউনিট গিয়ে আগুন নির্বাপনে কাজ করে। রাত ১১টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। তবে তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
