বিদায় বলে দিলেন ইসিনবায়েভা

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৯:১৮
বিদায় বলে দিলেন পোলভোল্টের রানী ইয়েলিনা ইসিনবায়েভা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের সদস্য হওয়ার একদিন পরই এই সিদ্ধান্ত নেন তিনি। 
 
রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল নিষেধাজ্ঞার কারণে রিও অলিম্পিকে অংশ নিতে পারেননি ইসিনবায়েভা। তবে বিদায় বেলায়ও তার চোখেমুখে ছিল স্বপ্নের অলিম্পিকে খেলতে না পারার আপে। রাশিয়াকে নিষিদ্ধ করার কারণে অলিম্পিকে খেলতে না পারা প্রসঙ্গে ৩৪ বছর বয়সী এই অ্যাথলেট জানান, ‘আমি তাদের মা করে দিয়েছি, ঈশ্বর তাদের বিচার করবেন।’ তবে নিজের ক্যারিয়ার নিয়ে খুশি ইসিনবায়েভা। এ প্রসঙ্গে অলিম্পিকের দু’টি স্বর্ণজয়ী ইসিনবায়েভা বলেন, ‘আমার স্বপ্নগুলো সম্ভব করেছি, যতগুলো পদক জেতা সম্ভব ছিল তার সবই জিতেছি।’
 
ইত্তেফাক/এসএসএ