ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার রাতে ওয়াটফোর্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে অল ব্লুজরা।
ওয়াটফোর্ডের মাঠে খেলার ৫৫তম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। ফরাসি মিডফিল্ডার এচিয়েন কাপুর গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ৮০তম মিনিটে বাতসুয়াই'র গোলে সমতায় ফেরে চেলসি। আর ৮৭ মিনিটে কস্তার গোলে জয় তুলে নেয় ব্লুজরা।
অন্যদিকে বার্নলির সঙ্গে হেরে বসেছে লিভারপুল। বার্নলির মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। খেলার দুই মিনিটে স্যাম ভোকেসের গোলে এগিয়ে যায় বার্নলি। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড আন্দ্রে গ্রে। বিরতির পর বার্নলির রক্ষণে একের পর এক আক্রমণ করলেও ২-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে ক্লপের শিষ্যরা।
